জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) বিকেল ৫টায় পেকুয়ায় তার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন ধারাবাহিক রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার