জাতীয়

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যমান রাজনৈতিক শূন্যতা পূরণে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, 'বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে।'

২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: নির্বাচন কমিশন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা নিয়ে তদন্তের দাবি  প্রফেসর এফএম সিদ্দিকের

খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা নিয়ে তদন্তের দাবি প্রফেসর এফএম সিদ্দিকের

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর এফএম সিদ্দিক। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার সমস্ত প্রমাণ তাঁদের কাছে রয়েছে এবং ওই সময়ের সরকার কর্তৃক নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন।

২৫ জুলাই, ২০২৬
সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি হত্যা: অভিযোগপত্রে আসামি ১৭

সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি হত্যা: অভিযোগপত্রে আসামি ১৭

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দাখিলকৃত অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পির পরিকল্পনাতেই হাদিকে হত্যা করা হয়।'

২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বান বিশিষ্টজনদের

বেগম খালেদা জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বান বিশিষ্টজনদের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বিশিষ্টজনেরা তাঁকে এক অপরাজেয় ও মমতাময়ী নেত্রী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই সভায় বক্তারা তাঁর রাজনৈতিক দর্শন ও মানসিকতা ধারণের জন্য সব রাজনীতিবিদের প্রতি আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়ার জানাজা আজ, দাফন শহীদ জিয়ার পাশে

বেগম খালেদা জিয়ার জানাজা আজ, দাফন শহীদ জিয়ার পাশে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বাদ যোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন দক্ষিণ প্লাজা এলাকায় জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: ইইউইওএম চিফ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: ইইউইওএম চিফ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস আইজাবস। রোববার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, 'বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতা ভিত্তিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড), গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।'

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বাদ যোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন দক্ষিণ প্লাজা এলাকায় জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো দেশগুলোতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি ছাড়াও মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে এমন বৈশ্বিক সহযোগিতা সংস্থাও রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে তিনি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ঢাকায় আসবেন।'

২৫ জুলাই, ২০২৬
সরকারের নয়, মতপ্রকাশের স্বাধীনতা সবার: আইন উপদেষ্টা

সরকারের নয়, মতপ্রকাশের স্বাধীনতা সবার: আইন উপদেষ্টা

মতপ্রকাশের স্বাধীনতা সবার জন্য প্রযোজ্য হলেও সরকারের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপে রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক আলোচনায় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিফলন কতটা রয়েছে—এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

২৫ জুলাই, ২০২৬
মিয়ানমারের গুলিতে আহত শিশুটি লাইফ সাপোর্টে

মিয়ানমারের গুলিতে আহত শিশুটি লাইফ সাপোর্টে

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরপরই গুলিবিদ্ধ শিশুটিকে আইসিইউতে নেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি