জাতীয়

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, 'জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। একই সঙ্গে এ সংক্রান্ত নতুন কোনো মামলা করা হবে না।' আইন উপদেষ্টা আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭

প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
সবার সহযোগিতায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: সিইসি

সবার সহযোগিতায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: সিইসি

সবার সহযোগিতা থাকলে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আপিল আবেদন গ্রহণের বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি নাসির উদ্দিন বলেন, 'আমরা এখনো নিশ্চিত যে, সবার সহযোগিতায় আমরা একদম সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন আজ থেকে শুরু হয়েছে। আপিল প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়া আর নেই

বেগম খালেদা জিয়া আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, "আম্মা আর নেই"।'

২৫ জুলাই, ২০২৬
চিরনিদ্রায় খালেদা জিয়া: বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সম্ভাবনা

চিরনিদ্রায় খালেদা জিয়া: বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সম্ভাবনা

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের শীর্ষ নেতারা। এ সময় সেখানে ছিলেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও নাতনিদ্বয় জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মামলার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ওসমান হাদি হত্যার ঘটনার চার্জশিট শিগগিরই দেওয়া হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচারকাজ শেষ হবে।' তিনি আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এক মহান অভিভাবককে হারালো জাতি: প্রধান উপদেষ্টা

এক মহান অভিভাবককে হারালো জাতি: প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, 'বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যু: জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের সম্ভাবনা

খালেদা জিয়ার মৃত্যু: জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের সম্ভাবনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, 'খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।' জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে তিনি বলেন, “ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই শোক সইবার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে দান করেন।'

২৫ জুলাই, ২০২৬
৩২ হাজার ভোটকেন্দ্রের পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে: আইজিপি

৩২ হাজার ভোটকেন্দ্রের পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পুলিশকে নির্বাচনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যের মধ্যে ১ লাখ ৩৩ হাজার জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকিতে থাকা ১৬ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) তার পোস্টে শাহবাজ শরিফ লিখেন, 'বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তিনি যে স্থায়ী অবদান রেখেছেন, তা চিরকাল স্মরণীয় থাকবে।'

২৫ জুলাই, ২০২৬
গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অবদান অপরিসীম; খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা

গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অবদান অপরিসীম; খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা এক শোক বার্তায় বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অসীম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোক বার্তায় তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশেষ করে বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করেন।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি