অর্থ বরাদ্দ না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় বাজেট না পাওয়ায় গত ১ মার্চ থেকে তারা আর দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, শিক্ষার্থীদের দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা চালিয়ে রাখতে সরকারের অনুমতি ও অর্থ বরাদ্দ—দুটিই চাওয়া হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ বা অনুমতি না পাওয়ায় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। বরাদ্দ নিশ্চিত হলে শিক্ষার্থীদের আবার কাজে ডাকা হবে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দৈনিক ভাতার ভিত্তিতে শিক্ষার্থীদের ডিএমপির ট্রাফিক বিভাগের কাজে যুক্ত করা হয়।

শুরুর দিকে ২০২৪ সালের ৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪৬ জন শিক্ষার্থী রাস্তায় দায়িত্ব নেন। পরে সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় এক হাজারে পৌঁছায়। সর্বশেষ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ৮৯৬ জন শিক্ষার্থী দুই শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তারা প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন।

অন্তর্বর্তী সরকার তাদের চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কাজ করার অনুমতি দিয়েছিল। তবে ডিএমপি জানায়, অনুমতির মেয়াদ থাকলেও অর্থ বরাদ্দ ছিল গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ভাতা বাবদ অর্থ বরাদ্দ চেয়ে আমরা সরকারের কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তাই ১ মার্চ থেকে তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।’

কিছু শিক্ষার্থী জানিয়েছেন, জুন পর্যন্ত কাজের অনুমতি থাকলেও বরাদ্দ না থাকায় আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অর্থ বরাদ্দ নিশ্চিত হলে তাদের আবার কাজে ডাকা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার