বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাস্তবভিত্তিক অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।
রিয়াজ হামিদুল্লাহ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি গণতন্ত্রের প্রতি আস্থা, অভিন্ন উন্নয়ন লক্ষ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর দাঁড়িয়ে আছে। তাই জটিল বিষয়গুলো পাশ কাটিয়ে না গিয়ে সৎ ও খোলামেলা আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজে নিতে হবে।
এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের সহায়তা, আশ্রয় ও সমর্থন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।