বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে। এর মধ্যে গ্রিডভিত্তিক উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে দৈনিক গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ করা হচ্ছে।

এদিকে, কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ইরান যুদ্ধের পর হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগত, এখন তা মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কজনিত কেনাকাটা (প্যানিক বায়িং) দেখা দিয়েছে।'

মন্ত্রী দাবি করেন, জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রতিদিনই পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, তবে অতিরিক্ত চাহিদার কারণে অনেক জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার