জাতীয়
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫: যে সব চেনামুখ হারাল দেশ
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। সামনে অপেক্ষা করছে নতুন বছর—২০২৬। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই নতুন বছরের আগে ফিরে তাকালে দেখা যায়, বিদায়ী বছরটি ছিল বিষাদে ভরা। রাজনীতি, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনে দেশ হারিয়েছে বহু চেনামুখ ও বিশিষ্টজনকে। নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে তাঁরা সবাই চিরবিদায় নিয়েছেন।
পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্বনির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলার উদ্বোধন হবে আগামী ৩ জানুয়ারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান। এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইপিবি সচিব জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়া: সময়ের স্রোতে বাংলাদেশের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়
বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম থাকে, যাদের পরিচয় শুধু ক্ষমতা বা পদে সীমাবদ্ধ নয়—তারা হয়ে ওঠেন সময়ের প্রতিচ্ছবি। খালেদা জিয়া তেমনই এক অনিবার্য নাম। তাকে বোঝার অর্থ, গত চার দশকের বাংলাদেশের রাজনীতিকে বোঝা। তার উত্থান, সংগ্রাম, বিতর্ক ও নীরব সহিষ্ণুতা—সব মিলিয়ে তিনি এক পূর্ণাঙ্গ রাজনৈতিক অধ্যায়।
গণতন্ত্র রক্ষায় ভোটে অংশ নেওয়া জরুরি: সৈয়দা রিজওয়ানা
ক্ষমতার আসল ভর জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে সচেতনভাবে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য গণভোটে তরুণরা বড় একটি ভোটার অংশ। শুধু স্বৈরাচার চলে যাওয়ায় সন্তুষ্ট হয়ে বসে থাকা চলবে না। সত্যিকারের গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন হতে হবে।'
বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটিশ পার্লামেন্টে
বাংলাদেশে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন এমপি বব ব্ল্যাকম্যান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাউস অব কমন্সে তিনি বলেন, 'হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে দেশে ভয়াবহ সহিংসতার সম্মুখীন হতে হচ্ছে।' ব্ল্যাকম্যানের অভিযোগ, কিছু এলাকায় হিন্দুদের উপর রাস্তায় হামলা, বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ব্রিটিশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ এবং পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চেয়েছেন।
শাহজালাল ফার্টিলাইজারের অর্থ আত্মসাৎ: ইকবালের ১২ ফ্ল্যাটসহ ২৫ কোটি টাকার সম্পদ জব্দ
সিলেটের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থে কেনা বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় ১২টি ফ্ল্যাট, জমি, জমির শেয়ার ও ব্যাংকে থাকা অর্থ। এসব সম্পদের আনুমানিক মূল্য কমপক্ষে ২৫ কোটি টাকা। মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে সিআইডি। সিআইডি জানায়, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সাবেক হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল ও রসিদ জমা দিয়ে বিসিআইসির বিপুল অর্থ আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি নিজের নামে ও স্ত্রী হালিমা আক্তারের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনার প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এসব সম্পত্তি জব্দ করা হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই ইসিকে ব্যালট পেপার সরবরাহ করল কেপিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপার জন্য নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। সরবরাহ করা কাগজের মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, এজুরলেইডসহ বিভিন্ন রঙের কাগজ এবং বাদামি সালফেট রঙের কাগজ, যা ব্যালট পেপার তৈরিতে ব্যবহার করা হবে। রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ
বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা ঢাকায় আসছেন। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
হলফনামা যাচাই ঠিক হলে ২০০৮ সালেই শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যথাযথভাবে যাচাই করা হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, 'শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, বাস্তবে পাওয়া সম্পদের সঙ্গে তার বড় ধরনের ব্যবধান ছিল।
ভারতের সঙ্গে টানাপোড়েন বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ড. সালেহউদ্দিন বলেন, 'ক্রিকেটার মোস্তাফিজকে কেন্দ্র করে যা ঘটেছে, তা দুঃখজনক। এই ধরনের ঘটনা দেশের পক্ষ থেকে শুরু হয়নি। দুই দেশের সরকারের উভয় পক্ষকেই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে।' চলমান রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশের অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করবে না বলেও আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা।
৫ আগস্টের পরের ভাষণই বলে দেয় বেগম জিয়া কেন আলাদা: ফারুকী
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সবার থেকে আলাদা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম জিয়ার দেওয়া ভাষণ দেখলেই বোঝা যায় তিনি কেন অন্যদের থেকে ভিন্ন ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।