আমরা আগে একাত্তরকে সম্মান করবো, তারপরে সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে সর্বাগ্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয়, তাই সবার আগে একাত্তরের ইতিহাসকে সমুন্নত রাখতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা কারো বিজয় বা অবদান কেড়ে নিতে চাই না। কিন্তু সবাই মিলে আগে একাত্তরকে সম্মান করবো। এরপর আসবে পঁচাত্তর, ঊনআশি, নব্বই কিংবা চব্বিশের ঘটনা।'

তিনি অভিযোগ করেন, সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানকে সমানভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একাত্তরের ইতিহাসকে তিনি “অনন্য ও অবিসংবাদিত” বলে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর চট্টগ্রাম থেকে তার ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।'

তিনি আরও বলেন, 'দালিলিকভাবে প্রমাণিত যে, জিয়াউর রহমানের ঘোষণাই মুক্তিযুদ্ধের সূচনা ঘটায়।'

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিগত সরকার দীর্ঘদিন ধরে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। প্রকৃত ইতিহাস আড়াল করে একক কৃতিত্ব দেখানোর চেষ্টা করা হয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ কাউকে কৃতিত্ব দিতে চায় না। কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই।'

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, 'স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়, তা দেশের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায়।'

সাম্প্রতিক ‘২৪-এর গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র এখনও পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এখন আমাদের লক্ষ্য একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন।'

দেশের অগ্রগতির জন্য সংসদীয় রাজনীতি ও সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি