বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান চলবে। শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার।
এ ব্যবস্থায় শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা রাখে, সেসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।