জাতীয়

রোজার আগেই দায়িত্ব ছাড়বেন ড. মুহাম্মদ ইউনূস!

রোজার আগেই দায়িত্ব ছাড়বেন ড. মুহাম্মদ ইউনূস!

আগামী সংসদ নির্বাচনের চার-পাঁচ দিনের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকার ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি নাগাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে চায়। মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয় ও বঙ্গভবনকে এ বিষয়ে প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান সংক্রান্ত নানা বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত–যুক্তরাষ্ট্র নীতিগত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

জামায়াত–যুক্তরাষ্ট্র নীতিগত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক দেশের জন্য একটি ভয়ংকর অশনিসংকেত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

২৫ জুলাই, ২০২৬
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ভোট

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ভোট

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভোটাধিকার থেকে বঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার পরিপূর্ণতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট। ফ্যাসিবাদের পতনের পর ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণে ব্যালটের রায়ে অংশ নিতে মুখিয়ে আছে গোটা জাতি।

২৫ জুলাই, ২০২৬
রাস্তা–কালভার্ট ও কর্মসংস্থানকেই উন্নয়ন ভাবেন ৭৭ শতাংশ ভোটার: সিপিডি

রাস্তা–কালভার্ট ও কর্মসংস্থানকেই উন্নয়ন ভাবেন ৭৭ শতাংশ ভোটার: সিপিডি

দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। অর্থাৎ উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনো প্রধানত অবকাঠামোকেন্দ্রিক। এই ধারণা জাতীয় নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
ধর্ম ও বর্ণভেদে নয়, সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ধর্ম ও বর্ণভেদে নয়, সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, স্বাধীনভাবে খোঁজখবর রাখবে: ইসি সচিব

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, স্বাধীনভাবে খোঁজখবর রাখবে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক খোঁজখবর রাখবে দেশটি। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, 'মার্কিন প্রতিনিধিদল নির্বাচন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর কথা জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পাসপোর্ট–ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস

পাসপোর্ট–ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস

পাসপোর্ট ও ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশে জালিয়াতি এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে বহু দেশ বাংলাদেশি পাসপোর্ট গ্রহণই করে না। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
কারাগার থেকে ভোট দিলেন যেসব ভিআইপি বন্দিরা

কারাগার থেকে ভোট দিলেন যেসব ভিআইপি বন্দিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ায় দেশজুড়ে বিশেষ পোস্টাল ব্যালট কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন তাদের ভোট দিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) এই বিশেষ ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে। এদিন বাকি ১ হাজার ৯২৩ জন বন্দি ভোট দেওয়ার সুযোগ পাবেন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল হবে।

২৫ জুলাই, ২০২৬
যমুনার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ মামলা

যমুনার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ মামলা

যমুনার সামনে পুলিশের ওপর হামলার ঘটনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবৈধ জনসমাবেশ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় এখনও কোনো আসামির পরিচয় জানা যায়নি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। তিনি জানান, সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: খলিলুর রহমান

চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: খলিলুর রহমান

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টার এ ধরনের পদে যুক্ত হওয়া নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, “দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।”

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি

নির্বাচনে ব্যালট বাক্স নষ্ট বা হারালে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া কিংবা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। একই সঙ্গে ওই কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি