দেশবাসীর রায়কে অবমূল্যায়নের অভিযোগ এনে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়া এবং তা অবমূল্যায়নের অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, 'দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, তারা কোনো প্রতিকারও পায়নি। এই অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না।'

তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনে আলাদা কমিটি হলে সেখানে সমান প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছিল।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রসঙ্গে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান তিনি।

জবাবে স্পিকার বলেন, 'যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।'

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, গণভোটের রায়ের প্রতিফলন ঘটেনি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে। এসব অভিযোগ তুলে তিনি ওয়াকআউটের ঘোষণা দেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মুলতবি প্রস্তাবের বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং এ নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য সঠিক নয়।'

উল্লেখ্য, এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু