জাতীয়
আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, জাতিসংঘে চিঠি পাঠানো হবে ৮ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকার
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যের বরাত দিয়ে সরকার এ কথা জানিয়েছে। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার উদ্যোগের অংশ হিসেবে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
তিন স্তরের নিরাপত্তায় ভোটগ্রহণ, শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, 'ভোটগ্রহণ শেষে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।' তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে।
হাসিনার সময়ের সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুলের সহযোগী মো. ইফতেখার আলী পুনরায় এলজিইডিতে পুনর্বাসিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন মির্জা মো. ইফতেখার আলী। সারা দেশের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম এই শাখার মাধ্যমে পরিচালিত হয় এবং প্রতিবছর এ খাতে ব্যয় হয় কয়েক হাজার কোটি টাকা। এমন একটি গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ ঘিরে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ১৯৬৮ সালে সিরাজগঞ্জ জেলায় জন্ম নেওয়া ইফতেখার আলী ১৯৯২ সালে কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন।
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন (২০তম গ্রেড) মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ (১ম গ্রেড) মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
বাদ পড়লেন ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ার
এর আগে গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসাবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও ১৮৬ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন, যাদের মধ্যে শামীম শাহরিয়ার রয়েছেন।
কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত আলোচিত ‘এপস্টেইন ফাইলস’-এ অন্তর্ভুক্ত একটি ইমেইলে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি-এর নাম উঠে এসেছে। ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত’ সংস্থা হিসেবে উল্লেখ করা হয় এবং দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে।
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব
ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এর আগে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
পৃথিবীর একটামাত্র মুনাফেকের দল জামায়াত: ফজলুর রহমান
জামায়াতে ইসলামীকে দুই নাম্বার দল আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম ব্যবহার করে,তার নাম জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, কাফের ক্ষমতায় গেলে ইসলাম ফেরত আসতে পারে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।’ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োজিত থাকতেন। এবার প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এর মধ্যে থাকবেন অন্তত দুইজন অস্ত্রধারী পুলিশ ও তিনজন অস্ত্রধারী আনসার সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন অস্ত্রধারী পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া লাঠিসহ ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।
প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’
নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লার ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলে চকবাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়।
যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে প্রায় ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের কারও শরীরে গুলিবিদ্ধ বা পিলেট ইনজুরির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।