শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, কমেছে চাপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ।

শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে যাত্রা করছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা কম দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রী উপস্থিতি কম।

কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। ট্রেন ফাঁকা থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।

স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মেও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। নেই উল্লেখযোগ্য কোনো ভোগান্তিও।

এদিকে রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি থাকলেও তা আগের দিনের তুলনায় বেশ কম। সড়কেও যানবাহনের চাপ কম থাকায় যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) ৩০ দিন পূর্ণ হচ্ছে পবিত্র রমজান মাসের।

আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু