জাতীয়

বাংলাদেশিদের জন্য তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের জন্য তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশযোগ্য) নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হবে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ভিসা বন্ড প্রোগ্রাম কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। এর আগে, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের পর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে: প্রেস সচিব

নির্বাচনের পর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে: প্রেস সচিব

নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের দিন সহিংসতা হলে বুঝতে পারবেন প্রশাসনের প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দিন সহিংসতা হলে বুঝতে পারবেন প্রশাসনের প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা হলে সেদিনই প্রশাসনের প্রস্তুতির সক্ষমতা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতির বিষয় জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয়। কিছু বিষয় কৌশলগত কারণে গোপন রাখতে হয়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের আগে আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি

নির্বাচনের আগে আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি বিবেচনায় রাখা হলেও এর আগেও অনুষ্ঠান হতে পারে। দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হলেও তা মন্ত্রিসভায় ঠিক ৫০ জন সদস্য থাকবেন, এমনটি নয়।

২৫ জুলাই, ২০২৬
জিয়াউল আহসান ও তাঁর স্ত্রীর নামে থাকা ফ্ল্যাট সিলগালা

জিয়াউল আহসান ও তাঁর স্ত্রীর নামে থাকা ফ্ল্যাট সিলগালা

NULL

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে তিনি এ ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও ভাষণটি প্রচার করা হবে।

২৫ জুলাই, ২০২৬
সংসদ নির্বাচনে মোট প্রার্থী ১৯৮১, বিএনপির ২৮৮, জামায়াতের ২২৪

সংসদ নির্বাচনে মোট প্রার্থী ১৯৮১, বিএনপির ২৮৮, জামায়াতের ২২৪

গত মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর এক দিন পর বুধবার রাতে নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনে দলভিত্তিক প্রার্থীর চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাবনা–১ ও পাবনা–২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হবে। বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও গণমাধ্যমে ভাষণটি সম্প্রচার করা হবে।

২৫ জুলাই, ২০২৬
পরিস্থিতি বিবেচনায় ভোটকেন্দ্রে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করবে সেনাবাহিনী

পরিস্থিতি বিবেচনায় ভোটকেন্দ্রে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করবে সেনাবাহিনী

এক সাংবাদিক জানতে চান, ভোটকেন্দ্রের পরিস্থিতি বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্ট কী হবে—বিশেষ করে যখন বিজিবি জানিয়েছে তারা অতিরিক্ত বল প্রয়োগ করবে না। জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এনগেজমেন্ট নির্ধারিত রয়েছে। আইনের আওতায় থেকে ধাপে ধাপে বল প্রয়োগের যে প্রক্রিয়া আছে, প্রয়োজন হলে সেটি অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে নিহত ৪ জন, আহত ৫০৯

নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে নিহত ৪ জন, আহত ৫০৯

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের প্রেক্ষাপটে জানুয়ারি মাসে মোট ৬৪টি নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব ঘটনায় চারজন নিহত এবং ৫০৯ জন আহত হয়েছেন। এর আগের মাস ডিসেম্বরজুড়ে সাতটি সহিংসতায় একজনের মৃত্যু ও ২৭ জন আহত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। শনিবার জানুয়ারির শেষ দিনে গণমাধ্যমে পাঠানো এমএসএফের মাসিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, নির্বাচনি সহিংসতা ছিল চলতি মাসের অন্যতম সবচেয়ে ভয়াবহ মানবাধিকার সংকট।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর—অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি