জাতীয়
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৬ দেশ থেকে আসছেন ৫৭ পর্যবেক্ষক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনবিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ২৩ ঘণ্টা পর বঙ্গভবনের কর্মকর্তাকে আটকের কথা জানাল ডিবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এজিবি কলোনিতে তাঁর বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ জন কর্মকর্তা।
উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দুই-একজন ছাড়া প্রায় সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।
এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী ভারত যে অস্বাভাবিক মাত্রায় আগ্রহ ও উৎকণ্ঠার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তা দিল্লিতে সুপরিচিত। প্রতিবেশী কোনো দেশের সাধারণ নির্বাচন নিয়ে ভারতের এমন সতর্ক নজর খুবই বিরল—এবং এর পেছনে রয়েছে একাধিক ব্যতিক্রমী বাস্তবতা।
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রিট আবেদন খারিজ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচনী আপিল করেন।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’; ছরওয়ারের গ্রেফতারের বিষয়ে পুলিশের ভেতরেই দ্বিমত
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র করে পুলিশের ভেতরেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও দ্বিমত। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে। তবে এই গ্রেপ্তার আদৌ প্রমাণের ভিত্তিতে নাকি রাজনৈতিক চাপের মুখে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের একাধিক মহলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মতিঝিল থানা এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক রপ্তানির প্রতিশ্রুতি বিনা শুল্কে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করেছে। একই সঙ্গে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাকপণ্যের ক্ষেত্রে শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে: রয়টার্সের প্রতিবেদন
দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্বাচনের সময় রাজপথে বিরোধীদের উপস্থিতি ছিল প্রায় অনুপস্থিত। কখনো নির্বাচন বর্জন, কখনো শীর্ষ নেতাদের গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করা হতো। তবে আসন্ন বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে সেই চিত্রে বড় পরিবর্তন এসেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসছেন ৫৪০, পাকিস্তানের ৪৮ সাংবাদিক
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের আগমনের তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দেশ থেকে আগত এই পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে বিবিসি, রয়টার্স, এপি ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন।
নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি অনুমোদন পায়। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত গেজেটের মাধ্যমে এই অধ্যাদেশ কার্যকর করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। এই আন্দোলন পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি পায়।