জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপ বার্তা: প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, গত ১৯ জানুয়ারি সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা।
নতুন সরকার দায়িত্ব নিলে অর্থনীতিতে বড় ধরনের সংকটে পড়তে হবে না: ড. সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে সন্তোষজনক ও স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে। তাঁর ভাষায়, তিনি মনে করেন অর্থনীতি এখন এমন এক পর্যায়ে আছে, যেখানে নতুন সরকার দায়িত্ব নিলে বড় ধরনের সংকটে পড়তে হবে না। পরিস্থিতি আগের মতো নড়বড়ে নয়, যদিও সামনে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।
ফেব্রুয়ারিতে বইমেলা হলে ‘অংশ নেবে না’ ৩২১ প্রকাশনা সংস্থা
‘পাঠকশূন্যতার আশঙ্কা, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকি’র কথা উল্লেখ করে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩২১ জন প্রকাশক। তবে ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজন করা হলে তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন তাঁরা।
প্রশ্নফাঁসে জড়িত পিএসসির সেই ড্রাইভারের ছেলে গ্রেফতার
প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম। প্রশ্নফাঁসের সঙ্গে নাম জড়ানোর পর তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ।
জামায়াত আমিরের পোস্ট কাণ্ডে রাষ্ট্রপতি দপ্তরের কর্মকর্তা আটক
NULL
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ার দাবি ভিত্তিহীন: সরকার
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। বিবৃতিতে বলা হয়, এই দাবির সঙ্গে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বাংলাদেশের নির্বাচন বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু অভ্যন্তরীণ ক্ষমতার রদবদল নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাপরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব কিছুটা দুর্বল হওয়ায় সেই শূন্যস্থান পূরণে বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে।
নতুন প্রজন্মের জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে এই দেশ কোথা থেকে আসলো, কীভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একটা না, সামনে আরও যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে থাকে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা ও সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক শুরু হবে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন।
এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর পৃথিবীর আর কোথাও নেই: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর নানা দেশে বহু জাদুঘর রয়েছে—কোথাও সংস্কৃতি, কোথাও রাজা-বাদশার ইতিহাস, কোথাও শতাব্দীপ্রাচীন ঘটনাবলি তুলে ধরা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত টাটকা, এত জীবন্ত ইতিহাস নিয়ে জাদুঘর পৃথিবীর আর কোথাও নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও যেন এমন জাদুঘর আর তৈরি না হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
পরপর দুই ভূমিকম্পে আফটারশকের শঙ্কা, সক্রিয় ফল্ট নিয়ে সতর্কতা
পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প হওয়ায় আফটারশকের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কতার কথা জানান। মোস্তফা কামাল পলাশ জানান, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এটি ভূপৃষ্ঠের প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। যে ফল্টের ওপর এই ভূমিকম্পটি হয়েছে, সেটিই ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎস ছিল।
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।