জাতীয়
অপসারণ নয়, চুক্তির মেয়াদ শেষ এজাজের: ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রতীক বরাদ্দ আজ, প্রচারণা শুরু কাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ বুধবার ২১ জানুয়ারি নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
ভারতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার বলেছে, তাঁর এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। গত শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণের প্রেক্ষাপটে রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে বাধা নেই: ইসি
জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, 'নির্বাচন কাভারেজ ও পর্যবেক্ষণের স্বার্থে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।'
সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সময় স্লট চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাষণ দিতে আগ্রহী বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় কারাগারে পাঠাচ্ছে ১৩ হাজার ধর্মীয় বই, নিয়োগ দেওয়া হবে শিক্ষকও
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, 'ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধকে উন্নত করে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করে।
যথাসময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন: জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদ ও যথাসময়ে আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক এ আহ্বান জানান। মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। ফারহান হক বলেন, 'জাতিসংঘ প্রত্যাশা করছে নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশেই হবে।'
জনপ্রশাসনে সংস্কার ছাড়া বেতন বাড়ালে ঘুষ-দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে: টিআইবি
সরকারি কর্মচারীদের বেতন–ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে তা ঘুষ ও দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, যেসব সরকারি চাকরিজীবী নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশ করবেন, কেবল তাঁদের ক্ষেত্রেই নতুন পে স্কেল কার্যকর করা যেতে পারে। যাঁরা তা করবেন না, তাঁদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো প্রযোজ্য না করার বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।
‘মব ভায়োলেন্স বলতে কিছু নেই’: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করছে না।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার হাজারো, মিলছে না জামিন
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, ভয়ভীতি ও দমন–পীড়নের সংস্কৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকাংশে কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হাজারো মানুষকে নির্বিচারে আটক করার প্রবণতাও এই সরকারের আমলে দেখা যাচ্ছে। বিচার ছাড়াই আটক থাকা এসব ব্যক্তির জামিন নিয়মিতভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।
মাসিক ভাতা বাড়ছে খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ২০২৬–২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে, যার জন্য অতিরিক্ত ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয়ী হলে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ আমূল পরিবর্তিত হবে এবং আর কখনো অপশাসন ফিরে আসবে না। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করবে। আজ সোমবার সকালে সচিবদের সঙ্গে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তাঁর বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।