সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খিলগাঁও এলাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর মামলায় আবদুল জলিল মন্ডলের নাম রয়েছে।

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে ডিবির পক্ষ থেকে এখনও কোনো তথ্য মিডিয়া শাখায় দেওয়া হয়নি।

তিনি আরও জানান, রাজারবাগ পুলিশ লাইনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির কর্মকর্তারা অবস্থান করছেন। অনুষ্ঠান শেষে ডিবি প্রধান ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার অফিসে এসে তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, নাকি মতিঝিলে হেফাজতের সমাবেশে হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে—সে সিদ্ধান্তও নেবেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, আবদুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি র‌্যাবের অতিরিক্ত পরিচালক হিসেবে অবসরে যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু