পেশাগত দক্ষতায় সেরা, টানা চার মাস সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
৪ নভেম্বর, ২০২৬ ১২:২৪:০০
ছবি: সদ্য সংবাদ

পেশাগত সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। অক্টোবর মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টানা চারবার এ সম্মান অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। একই অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ।

পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতি হিসেবে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছিলেন রাকিবুল হাসান। অক্টোবর মাসের স্বীকৃতিতে তাঁর অর্জনের ধারাবাহিকতা চার মাসে পৌঁছাল।

এদিকে অনুষ্ঠানে অক্টোবর মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন ইউনিটের ৩৪ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। পাশাপাশি অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) যাওয়া দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং থানায় আসা মানুষের ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে থানায় আগত দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং কর্মকর্তাদের ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র সরবরাহ করেন পুলিশ সুপার।

পরে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অপরাধ তদন্তের গুণগত মান বৃদ্ধি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নিজের এই অর্জনকে সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে ওসি রাকিবুল হাসান ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান