জাতীয়
জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে একই রাজনৈতিক সমীকরণের দুই প্রান্ত, একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি দল টিকে থাকলে অন্যটিও থাকবে উল্লেখ করে তিনি বলেন, দুটো দলই পরস্পরের ‘অল্টার ইগো’। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া সাড়ে ১৪ মিনিটের এক সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কার প্রক্রিয়া, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মার্কিন দূতাবাস তার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় জানিয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার সম্ভাবনা থাকতে পারে। এ ধরনের ঘটনা নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থানে ঘটার আশঙ্কা রয়েছে। বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় জনসমাগম, বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কর্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত প্রচারণা সময় শুরুর আগেই নির্বাচনী কার্যক্রমে জড়ানোয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব রাজনৈতিক দলের প্রধানদের কাছে লিখিতভাবে সতর্কবার্তা পাঠানো হয়। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, নিরাপত্তা ও প্রযুক্তিতে স্বচ্ছ হবে নির্বাচন: ইসি আনোয়ারুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একসাথে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেলের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'একই দিনে ভোটগ্রহণ হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহার হওয়ায় তথ্য সংগ্রহ অত্যন্ত দ্রুত সম্ভব হবে। কিছু দুর্গম এলাকায় যাতায়াতজনিত কারণে সামান্য বিলম্ব হতে পারে, তবে তিন দিনের মতো দীর্ঘ অপেক্ষা হবে না।'
ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে জারি হলো অধ্যাদেশ
রাষ্ট্রপতির বিশেষ আদেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধ্যাদেশ অনুমোদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে যুক্ত করা কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে ২৫ হাজার কোটি টাকা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির জন্য অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ফলে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সভা শেষে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
আওয়ামী লীগ–ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার সব সময়ই অপরাধীদের জামিন দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'গত বছরের তুলনায় চলতি বছর দেশে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়
৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল আদায় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন সেতু উদ্বোধনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত এই পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬ দেশ থেকে আসছেন ৫৭ প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে মোট ৫৭ জন প্রতিনিধি দ্বিপক্ষীয় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
ভোটকেন্দ্রে মোবাইল বহনে সাংবাদিকদের নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত শিথিল করা হবে বলে জানিয়েছে কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়। এর আগে, রোববার ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত জানায়।