সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে ৩১ মার্চ জাতীয় সংসদে দুই ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদকে এ সিদ্ধান্ত জানান।

এর আগে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ ধারায় বিষয়টির মুলতবি প্রস্তাব তোলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে আলোচনায় সম্মতির কথা জানান। তবে তিনি সংসদ সদস্যদের জন্য বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ও মদিনা সনদসহ কিছু ডকুমেন্ট সরবরাহের জন্য স্পিকারকে অনুরোধ করেন।

ডেপুটি স্পিকার সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পয়েন্ট অব অর্ডারে মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রস্তাবটি ৬২ ধারার আওতায় হয়নি, বরং এটি ৬৮ ধারার অন্তর্ভুক্ত, যেখানে আলোচনার সময় সীমা মাত্র আধ ঘণ্টা। ৬২ ধারার আলোচনার জন্য প্রস্তাবটি সংশোধন করতে হবে। এছাড়া ৬৩ ধারার বিধান অনুযায়ী আইন সংশোধন প্রয়োজন এমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করা যাবে না বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে ডেপুটি স্পিকার ৩১ মার্চ বিষয়টির ওপর দুই ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত জানানোতে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোরে আসেন, তবে ডেপুটি স্পিকার তার প্রস্তাবে সাড়া দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ সংসদে দাঁড়িয়ে থাকলেও স্পিকার তাকে কোনো সময় না দিয়ে দিনের অন্যান্য কার্যসূচিতে চলে যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান