জাতীয়

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে প্রাণহানি: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে প্রাণহানি: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রাণহানিকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছে সরকার। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা মিনি স্টেডিয়ামে চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

২৫ জুলাই, ২০২৬
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: নতুন বাংলাদেশের পথ বহুদূর, অর্জনও কম নয়

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: নতুন বাংলাদেশের পথ বহুদূর, অর্জনও কম নয়

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যা ২০০৮ সালের পর প্রথম প্রকৃত প্রতিযোগিতামূলক ভোট হিসেবে ধরা হচ্ছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আশঙ্কা থাকা সত্ত্বেও, অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ব্যবস্থা নির্বাচনী পরিবেশকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। এ পরিস্থিতি অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে তুলনা করলে এক বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৫৩০০০ বেশি অপরাধী গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৫৩০০০ বেশি অপরাধী গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নাম বদলাচ্ছে র‍্যাবের, শিগগিরই জারি হবে আদেশ

নাম বদলাচ্ছে র‍্যাবের, শিগগিরই জারি হবে আদেশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে এই বাহিনীর নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নতুন নামের সঙ্গে সঙ্গে বাহিনীটির পোশাকেও আসবে পরিবর্তন। জাহাঙ্গীর আলম বলেন, 'বাহিনীর কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাকও তৈরি করা হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
৮ ফেব্রুয়ারির পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না

৮ ফেব্রুয়ারির পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করেন, তাহলে সেই প্রার্থী পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হবেন। তবে ৮ ফেব্রুয়ারির পর এ ধরনের কোনো সিদ্ধান্ত এলে সংশ্লিষ্ট প্রার্থীর ক্ষেত্রে পোস্টাল ব্যালটের ভোট প্রযোজ্য হবে না।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় সরকার

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শেরপুরের জামায়াত-বিএনপি সংর্ঘষের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

শেরপুরের জামায়াত-বিএনপি সংর্ঘষের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

শেরপুরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পথে থাকায় উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে শুরু করেছেন। ইতোমধ্যে একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। বাকিরাও শিগগিরই একই প্রক্রিয়ায় যাবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি সম্পাদনে আর কোনো আইনি বাধা রইল না।

২৫ জুলাই, ২০২৬
সরকারি কোন কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার করতে পারবেন না: ইসি

সরকারি কোন কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার করতে পারবেন না: ইসি

বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোট সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কারণ, এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

২৫ জুলাই, ২০২৬
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জমায়াতের খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ্যে ক্ষমা না চাইলে জমায়াতের খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার