১৫ বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার, ফেরত পাবেন বকেয়া বেতন-সুবিধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়ার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি তিনি বিধি অনুযায়ী সব ধরনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট দুটি ফৌজদারি মামলায় তিনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান।

এ ছাড়া তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার জন্য করা আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় তার বিরুদ্ধে আরোপিত বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। ফলে বিভাগীয় মামলার প্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

একই সঙ্গে কোহিনূর মিয়ার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী সব ধরনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান