কোনো সন্ত্রাসী-চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে। এটি সরকারের প্রতিশ্রুতি, জনপ্রত্যাশা এবং দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা কক্সবাজারে এটিই ছিল তাঁর প্রথম সফর।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পরিচালিত যৌথ অভিযানের প্রসঙ্গ তুলে তিনি জানান, গতকাল এবং আজও সেখানে গুরুত্বের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। দেশের মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের জন্য আরও স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

ভারতে গ্রেপ্তার ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে এবং দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মব সংক্রান্ত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা যায় না; কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। তবে সড়কে সংঘটিত প্রকৃত মব পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশে কোনোভাবেই মব কালচার চালু হতে দেওয়া হবে না এবং এটি বন্ধ করতেই হবে।

কক্সবাজার সৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে তিনি জানান, পর্যটন ও পর্যটকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী সাত দিনের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে। সৈকতকে শৃঙ্খলার মধ্যে এনে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সৈকত দেশের গর্ব এবং পর্যটনের তালিকায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই সৈকতে কোনো ধরনের ময়লা-আবর্জনা বা অবৈধ স্থাপনা যেন না থাকে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে, যাতে পর্যটকদের অসুবিধা না হয় এবং পরিবেশ নান্দনিক থাকে।

মাদক নিয়ন্ত্রণে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের তত্ত্বাবধানে শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। মাদক ও অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‌্যাবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে কক্সবাজারের উখিয়া-টেকনাফ রুট বন্ধ করতে হবে এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের তালিকা প্রকাশ্যে ঘোষণা করা হবে না, কারণ এতে অনেক সময় রাজনৈতিক প্রভাব বা ত্রুটি থাকার আশঙ্কা থাকে। তালিকা প্রণয়নের কাজটি পেশাদারিত্বের সঙ্গে করা হবে। একই সঙ্গে টেকনাফ স্থলবন্দর চালুর বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নতুন জনবল নিয়োগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে দেশের অন্যান্য শহরের মতো কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থাও আরও উন্নত করা হবে। পাশাপাশি কক্সবাজার শহরে টমটমের সংখ্যা আর বাড়ানো হবে না এবং ব্যাটারিচালিত গাড়িও বৃদ্ধি করা যাবে না। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সংখ্যার বেশি টমটম চলতে দেওয়া হবে না এবং একটি লাইসেন্সের অধীনে একাধিক টমটম চললে সেই লাইসেন্স বাতিল করা হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির এই সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মোহাম্ম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং