জাতীয়
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ব্যবসায়ীদের সঙ্গে কাল বসছে সরকার
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বাংলাদেশের সঙ্গে করা বাণিজ্যচুক্তি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপ করা শুল্ক বাতিল করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে সব দেশের ওপর ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে। এ অবস্থায় আগামীকাল বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালের এই বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, সভাপতিত্ব করবেন কে
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয় এবং তা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী হয়ে থাকে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।
সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
ছেলে অপহরণের খবর পেয়ে সচিবালয়ের এক কর্মচারী বাবা কান্নায় ভেঙে পড়েন এবং ছুটে যান প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হন। ঘটনা শোনামাত্রই প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন। এর এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করে পুলিশ।
পরশু আসছে তেলের ২ জাহাজ, উদ্বেগের কোন কারণ নেই: জ্বালানি মন্ত্রী
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবেই মানুষের মধ্যে জ্বালানি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাস্তবে তেলের কোনো সংকট নেই। অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছে, যাতে মজুদ ধরে রাখা যায়। কিন্তু অনেকেই এটিকে সংকট মনে করে অতিরিক্ত তেল মজুদ করার চেষ্টা করছেন, যা অপ্রয়োজনীয়।' তিনি বলেন, 'আমাদের কাছে পর্যাপ্ত তেল রয়েছে। পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তাই সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। মানুষ পাম্পে গেলে তেল পাবে।'
ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি দক্ষভাবে সামাল দিতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী বলেন, 'ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
রমজান মাসকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন অনেকে: প্রধানমন্ত্রী
রমজান ত্যাগ, সংযম, রহমত ও বরকতের মাস হলেও দুর্ভাগ্যজনকভাবে পবিত্র মাসটিকে অনেকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মানুষের কষ্টের কারণ না হয়ে রমজানের পবিত্রতা বজায় রাখতে হবে। শনিবার (৭ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ
পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, রমজান শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এর আগে ঘোষিত উপনির্বাচন ও অন্যান্য নির্বাচনের তফসিল অনুযায়ী সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ
বন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজগুলো তখনই হরমুজ প্রণালী অতিক্রম করে, যখন ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ছিল। সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তারা নিরাপদে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং পণ্য খালাসের কার্যক্রম চলছে।
কোনো অভিযোগের বিষয়ে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন। দায়িত্ব পালনকালে নিজের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগের পক্ষেই কেউ সামান্যতম তথ্য-প্রমাণ দেখাতে পারবে না।
সীমান্ত হত্যার বিষয়ে যেন আর শুনতে না হয়, এ বিষয়ে সতর্ক থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সৌজন্য সাক্ষাৎ হিসেবেই হাইকমিশনার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। নতুন সরকার গঠনের পর সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা একটি স্বাভাবিক কূটনৈতিক রীতি। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে পারস্পরিক স্বার্থ জড়িত রয়েছে এবং এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।