জাতীয়
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না, তবে টাকা দিতে বাধ্য করা হলে সেটিই চাঁদা—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত পুনরায় রেল চালুর বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত: রেলমন্ত্রী
ভারত–বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা–নিরীক্ষা চলছে এবং দেশের স্বার্থ বিবেচনায় ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে—এমন কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এই খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।’ বাগেরহাটের সন্তান মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।
রমজানে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজানজুড়ে বিশেষ এই কর্মসূচির আওতায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকিমূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে বোলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
ঈদের পর পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন: ববি হাজ্জাজ
ঈদুল ফিতরের পর পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ধাপে ধাপে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ত্রয়োদশ জাতীয় সংসদ: মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ২৯৭ জন নির্বাচিত এমপির গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি
নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালু করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ঈদের আগেই ফ্যামিলি কার্ড সরবরাহের বাস্তবায়ন ব্যবস্থা, নকশা ও পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। আসন্ন ঈদুল ফিতরের আগে কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু
মন্ত্রী বলেন, 'ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এসব প্রবাসী যদি মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করেন, তাহলে সরকার তাদের পরিস্থিতি বিবেচনায় সহায়তার ব্যবস্থা করবে।' তিনি আরও বলেন, ম'ধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কোনো বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে। এ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে অবগত আছেন।'
নির্ধারিত সময়েই পরিচালিত হবে ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটগামী সব ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরিচালিত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিবৃতিতে বলা হয়, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হচ্ছে।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে স্টারমারের চিঠি
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ঢাকার ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অভিনন্দনপত্রটি প্রকাশ করে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তারিখে লেখা চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানান তিনি।
পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত হওয়ায় শিশুটির মা শারমিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে। এই পরিস্থিতি ঘিরে প্রবাসীদের খোঁজ-খবর এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।