জাতীয়

সংসদ নির্বাচনে প্রতি চার প্রার্থীর একজন ঋণগ্রহীতা: সুজন

সংসদ নির্বাচনে প্রতি চার প্রার্থীর একজন ঋণগ্রহীতা: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জনই ঋণগ্রহীতা, যা মোট প্রার্থীর ২৫ দশমিক ৬২ শতাংশ। এসব ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৭৫ জন, যা ঋণগ্রহীতা প্রার্থীদের ১৪ দশমিক ৪৫ শতাংশ।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার (লাল) পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে চান। এ উদ্দেশ্যে তিনি সম্প্রতি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনাপত্তি সনদ (এনওসি) চেয়ে চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে খোদ আইজিপির এ সিদ্ধান্ত প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে এখনও প্রায় আট মাস বাকি থাকলেও কেন তিনি এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে।

২৫ জুলাই, ২০২৬
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে এবং এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

প্রায় এক বছর ধরে বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে। কানাডা থেকে তিনি এই পদত্যাগপত্র পাঠান।

২৫ জুলাই, ২০২৬
এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড অবশেষে স্থগিত

এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড অবশেষে স্থগিত

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট উৎসব পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) অন্যতম। সংস্থাটিকে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের মাত্র চার দিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

নির্বাচন পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোথাও অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতির পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান

আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেসব আর্থিক ও শিল্প প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, সেগুলোকে নিরাপদে রাখা সবার নৈতিক দায়িত্ব। এসব প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো পোস্টাল ব্যালটই গণনায় ধরা হবে: ইসি

১২ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো পোস্টাল ব্যালটই গণনায় ধরা হবে: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে। শনিবার (২৪ জানুয়ারি) ইসির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা তাদের ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে জমা দিতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকেও একই তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধি লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শবে বরাত উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

২৫ জুলাই, ২০২৬
আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এ সময় দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে, রোববার থেকে আরও সক্রিয়ভাবে যুক্ত হবে।

২৫ জুলাই, ২০২৬
শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে প্রাণহানি: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে প্রাণহানি: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রাণহানিকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছে সরকার। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা মিনি স্টেডিয়ামে চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক