জাতীয়
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন সামাজিক ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্ত্রণালয়ের এক সূত্র দাবি করেছে, বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে তাকে বারবার ফোন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামকে পরিবর্তন করে দায়িত্ব পান। সরকারের পক্ষ থেকে তাকে দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদের জন্য আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন বাহারুল আলম।
সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ: নবনিযুক্ত ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এসব বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও জমা দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান
পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এদিন ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।
ধর্মমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৈঠকে ধর্মীয় বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার, দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রমকে আরও সময়োপযোগী ও কার্যকর করতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়েও মতবিনিময় করা হয়।
গণ–অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন: বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর
২০২৪ সালের জুলাই–আগস্টে গণ–অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে রাষ্ট্র সংস্কারের কয়েকটি মৌলিক প্রশ্নে গণভোটও আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবারের এই ভোটকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির ৪৯.৯৭, জামায়াতের ৩১.৭৬, এনসিপির ৩.০৫ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশন জানিয়েছে, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইসির তথ্য অনুযায়ী, বিএনপি পেয়েছে ভোটের ৪৯.৯৭ শতাংশ, যা নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোট পেয়েছে ৩১.৭৬ শতাংশ । তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তারা পেয়েছেন মোট ভোটের ৫.৭৯ শতাংশ।
৫ জেলার ডিসি প্রত্যাহার
সরকার গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
ভোটের ফলাফল নির্ধারণ করবে তিনটি বিষয়, বিএনপির জয়ের সম্ভাবনা বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জরিপে বিএনপির সমর্থন জামায়াতের তুলনায় এগিয়ে থাকলেও ব্যবধানের মাত্রা নিয়ে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে। ন্যারেটিভ/আইআইএলডির জরিপে দুই দলের ব্যবধান মাত্র ১ দশমিক ১ শতাংশ, বিপরীতে ইনোভিশনের সর্বশেষ প্যানেল স্টাডিতে বিএনপি ২১ দশমিক ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে।
নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, নির্বাচনের সময় মোতায়েন করা অতিরিক্ত ফোর্সের সংখ্যা ইতিমধ্যে কমানো হয়েছে। রোববার বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান।
সরেজমিন তদারকিতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী, জবাবদিহি নিশ্চিতের নির্দেশ
চিকিৎসকরা দায়িত্ব পালনকালে সঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হঠাৎ পরিদর্শনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব
প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট পর্যবেক্ষণ করে দেখেছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই–আগস্ট ২০২৪–এ পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা ছিল এবং অনেকেই পুলিশের আত্মবিশ্বাস কম বলে মন্তব্য করেছিলেন। এ অবস্থায় পুলিশের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কি না—এ নিয়ে সংশয় ছিল। তবে এবারের নির্বাচনে তারা দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে ভূমিকা পালন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন, দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।