রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের পরিচালকের কঠোর সমালোচনা করে বলেছেন, দায়িত্বে অবহেলার জন্য তাকে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গত ১১ দিনে রাজশাহী মেডিকেলে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ হাসপাতালের পরিচালক ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে থেকে জানাতে ব্যর্থ হয়েছেন। আমি ফোন করার পর তিনি বলেন, মিডিয়া বাড়াবাড়ি করছে। কিন্তু পরে প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, মিডিয়ার তথ্যই সঠিক।'

সরকারি প্রক্রিয়ার জটিলতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, 'সরকারি প্রক্রিয়ায় দ্রুত কেনা কঠিন। তাই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় আজই তিনটি ভেন্টিলেটর সরবরাহ করা হচ্ছে। আরও দুটি ভেন্টিলেটর আনার চেষ্টা চলছে।'

চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই চিকিৎসকদের আচরণ, দায়িত্ববোধ ও সেবার মান আরও উন্নত করতে হবে।'

তিনি বলেন, 'অনেক সময় অপারেশনের পর রোগীর শরীরে সুতা বা অন্য উপকরণ রয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, যা চরম অবহেলার পরিচায়ক। অতিরিক্ত কর্মচাপ ও ক্লান্তির কারণে এমন ভুল হতে পারে।'

চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

নাম উল্লেখ না করে তিনি বলেন, 'কিছু চিকিৎসক রোগীর সঙ্গে অনৈতিক আচরণ করেন, যা মেডিকেল এথিকসের সম্পূর্ণ পরিপন্থী।'

অনুষ্ঠানে নিজের চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০১৮ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে দেশের চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ভারতে একজন বিশেষজ্ঞের পরামর্শে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হন তিনি।

নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানতে চিকিৎসকদের নিয়মিত অধ্যয়ন ও প্রশিক্ষণের ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। প্রবীণদের কাছ থেকে শিখতে হবে এবং আন্তর্জাতিক মেডিকেল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু