জাতীয়

টেংরাটিলা বিস্ফোরণের ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

টেংরাটিলা বিস্ফোরণের ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। তিনি জানান, ইকসিডের চূড়ান্ত রায়ে নাইকোকে বাংলাদেশকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার দিতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চানখারপুল হত্যা মামলার রায় পেছাল

চানখারপুল হত্যা মামলার রায় পেছাল

জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নতুন এ তারিখ নির্ধারণ করেন। রায় প্রস্তুত না হওয়ায় দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান

নির্বাচন ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সবাই আগ্রহী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, নির্বাচনের বাধা কোনোভাবেই থাকবে না এবং সুন্দর নির্বাচন করার সক্ষমতা আমাদের আছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান সতর্ক করে বলেন, 'নির্বাচনের দিনে র‌্যাগিং বা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। অপরাধীরা আইন অনুযায়ী শাস্তি পাবেন।'

২৫ জুলাই, ২০২৬
হত্যা-গুমের সঙ্গে জড়িত ছিল ৪ সংস্থা, জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান

হত্যা-গুমের সঙ্গে জড়িত ছিল ৪ সংস্থা, জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান

বিগত সরকারের আমলে গুম, খুন ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে চারটি অপরাধী চক্র গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দীকির নেতৃত্বেই এসব চক্র পরিচালিত হতো।

২৫ জুলাই, ২০২৬
‘অযৌক্তিক চাপেও ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না’

‘অযৌক্তিক চাপেও ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না’

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এ অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

২৫ জুলাই, ২০২৬
বিকাশ-নগদ ও রকেটে লেনদেন করা যাবে না দৈনিক ১ হাজার টাকার বেশি

বিকাশ-নগদ ও রকেটে লেনদেন করা যাবে না দৈনিক ১ হাজার টাকার বেশি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবার লেনদেনে সাময়িক সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বিকাশ, নগদ ও রকেটে দৈনিক সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত পিটুপি লেনদেন করা যাবে।

২৫ জুলাই, ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৫ প্রার্থী

ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৫ প্রার্থী

চলতি জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাই ও উচ্চ আদালতের স্থগিতাদেশের মাধ্যমে কমপক্ষে ৪৫ প্রার্থী নির্বাচনে অংশ নিতে সক্ষম হয়েছেন। তবে ৬৮ জন প্রার্থী ঋণখেলাপির কারণে বাদ পড়েছেন। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো অনুযায়ী ঋণখেলাপি হলেও মনোনয়নপত্র দাখিলের আগে ৩১ জন প্রার্থী উচ্চ আদালতের স্থগিতাদেশে বৈধ হয়েছেন, এর মধ্যে ১৫ জন বিএনপি দলীয়। কুমিল্লা-৪ আসনের বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলেও, চট্টগ্রাম-৪ থেকে বিএনপির আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিমানের নতুন এমডি হুমায়রা

বিমানের নতুন এমডি হুমায়রা

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সংস্থাটির কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন করে এমডি ও সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

২৫ জুলাই, ২০২৬
ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। অনেক এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে প্রধান শক্তি। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের নন; তারা জনগণের করের টাকায় রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব বা পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না।

২৫ জুলাই, ২০২৬
চার নতুন থানা অনুমোদন, বদলাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

চার নতুন থানা অনুমোদন, বদলাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি