অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন ও এর ঐতিহাসিক ফলাফল তুলে ধরেই প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড।

সোমবার দেশটির পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শোক প্রস্তাব উত্থাপন করেছিলেন অ্যাবিগেইল বয়েড।

তার প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়।

প্রস্তাবে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়।

অ্যাবিগেইল বয়েড নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে জানান, এবারের নির্বাচনে রেকর্ড ৫৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন। তিনি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতির বিজয়ের প্রতিফলন।

নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ৬০ শতাংশ ভোটার সনদের পক্ষে রায় দিয়েছেন। সনদে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার সংস্কারে ৮০টির বেশি প্রস্তাবনা রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়ন করবে।

প্রস্তাবের শেষাংশে বিএনপি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সাহসী ভূমিকা ও আন্দোলনের প্রশংসা করে বলা হয়, তাদের এই সক্রিয়তা দেশে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ সুগম করেছে।

মূল প্রস্তাবে অ্যাবিগেইল বয়েড উল্লেখ করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি ছিল উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। তিনি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং দেশের জনগণকে তাদের সাহসী আন্দোলনের জন্য সাধুবাদ জানান, যা ভবিষ্যতে স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু