সংবাদ প্রকাশে মিসইনফরমেশন বা গুজব যেন না ছড়ায় সেদিকে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমনন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
প্রধান অতিথির জন্য নির্ধারিত উঁচু চেয়ারে না বসা, তথ্য কমপ্লেক্স নির্মাণে শতভাগ সততা নিশ্চিতের নির্দেশ এবং সাংবাদিকদের জন্য ভবনের ভেতরে লিজভিত্তিক স্থান রাখার প্রস্তাব—এসব উদ্যোগের মাধ্যমে উপস্থিত অতিথি ও শতাধিক সাংবাদিকের প্রশংসা কুড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান শনিবার বিকেল চারটায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর শিকারীকান্দায় বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিফলক উন্মোচন ও দোয়া শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মঞ্চে তার জন্য নির্ধারিত উঁচু চেয়ার সরিয়ে সকল অতিথির মতো সাধারণ চেয়ারে বসেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে মঞ্চে পরিবেশিত নাশতাও গ্রহণ করেননি তিনি। তার এই আচরণ উপস্থিতদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক। তিনি বলেন, “বিগত সরকারের আমলে উন্নয়নের নামে অনেক প্রকল্প নেওয়া হলেও কাজ হয়নি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না।”

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানিয়ে তিনি ঠিকাদার প্রতিষ্ঠানের উদ্দেশে বলেন, সময়মতো কাজ শেষ না হলে ব্যয় বেড়ে যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মত নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।

গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবাদ প্রকাশে মিসইনফরমেশন বা গুজব যেন না ছড়ায় সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তথ্য কমপ্লেক্স চালু হলে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন উল্লেখ করে তিনি বলেন, অনেক জায়গায় প্রেসক্লাবের অবস্থা নাজুক। তাই তথ্য কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকদের জন্য লিজভিত্তিক স্থান রাখার বিষয়ে চিন্তা করা হচ্ছে।

দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিভাগীয় শহরসহ ২৬ জেলার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি তার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান এবং শিগগিরই আরও চারটি ভবনের কাজ উদ্বোধন করা হবে। প্রয়োজনে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

গণযোগাযোগ অধিদপ্তর-এর মহাপরিচালক মো. আবদুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

উল্লেখ্য, প্রায় ১৯.৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। ১৮ মাস মেয়াদি চুক্তির মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়েছে। ভবনটিতে সিনেপ্লেক্স, ডিজিটাল ল্যাব, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভসহ আধুনিক আইসিটি সুবিধা থাকবে।

এই তথ্য কমপ্লেক্সটি গণমাধ্যম, শিক্ষার্থী, আইটি উদ্যোক্তা ও সাধারণ জনগণের জন্য তথ্যভিত্তিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু