কাজের মাধ্যমে আমরা বেহেশতে যাব'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি না করে কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং হালাল উপার্জনের মাধ্যমে এবং সৎ থেকে বেহেশতে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে নেহা নদী খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী অনুষ্ঠানকালে পানি উন্নয়ন বোর্ড ও সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'খালখনন কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং স্থানীয়রা এতে সন্তুষ্ট থাকে। মানুষ যেন বলতে না পারে শুধু উদ্বোধন হয়েছে, পরে কোনো কাজ হয়নি। আমরা সতর্কভাবে কাজটি পর্যবেক্ষণ করব।'

তিনি বলেন, 'নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে ইতোমধ্যেই কাজ শুরু করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও খালখননের পাশাপাশি কৃষিকার্ড বিতরণও শুরু হবে। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব।'

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনীতিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং