ছড়িয়ে পড়ছে হাম! স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জরুরি টিকাদান কার্যক্রমকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব এবং টিকা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য অর্জিত ও নৈমিত্তিক সব ধরনের ছুটি অবিলম্বে স্থগিত করা হলো।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, গত আট বছরে টিকাদানের হার কম থাকার কারণে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে নতুন টিকার বরাদ্দ দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, 'সাধারণত ৯ থেকে ১৫ মাস বয়সের শিশু এই টিকা পেত, তবে বিশেষ কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, 'হাম একটি মারাত্মক ভাইরাল রোগ যা মায়াসলেস ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে; একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে অন্তত ১৬–১৭ জন শিশু আক্রান্ত হতে পারে। হাম সরাসরি মৃত্যুর কারণ না হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ডায়রিয়া, নিউমোনিয়া ও মস্তিষ্কের জটিলতার মাধ্যমে শিশু মারা যেতে পারে।'

তিনি বলেন, 'হামের সাধারণ লক্ষণ হলো গলাব্যথা, হাঁচি, কাশি এবং পরে গায়ের ফুসকুড়ি বা র‍্যাশ। জ্বর ও র‍্যাশ দেখা দিলে এটি হাম বলে ধরা হবে। যেহেতু এটি ভাইরাল রোগ, তাই প্রাতিষ্ঠানিক কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা ও ভিটামিন এ সাপ্লিমেন্টেশন জরুরি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ