যশোরে পাচারের সময় ২ স্বর্ণের বারসহ যুবক আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যশোরে ভারতে পাচারের সময় ২৪০.৬০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মো. আলামিন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহসংলগ্ন এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আলামিনকে তল্লাশি করা হলে তার কোমরে কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলামিন জানান, তিনি ঢাকার সায়েদাবাদ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন। আটক ব্যক্তিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে স্বর্ণ পাচারের প্রবণতা রোধে বিজিবি অত্যন্ত তৎপর। দেশের সম্পদ রক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল