জাতীয়
যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট চাপা পড়ে যাচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট আড়ালে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)–ভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারের অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক বিষয়ে আপস করতে হয়েছে। তিনি বলেন, নির্বাচনের স্বার্থে অনেক কথা বলা হয়নি এবং সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle) সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক আইনগত সহায়তা (MLA)–সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ ও নিন্দা: ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এ বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল ঢাকা
বেইজিং থেকে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে’ চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করা হয়েছে। একই সঙ্গে উভয় দেশ উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশ চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনাকে স্বাগত জানায় এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী
২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।
নির্বাচিতদের থেকে সংরক্ষিত আসনের এমপিরা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সাধারণ আসনের সংসদ সদস্যদের তুলনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা বেশি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে ৬৫ শতাংশই কোটিপতি। আজ বৃহস্পতিবার টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। একই দিনে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে। এদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশাসনকে জনমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তরে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের কর্মকর্তাদেরই নিতে হবে। আইন গুরুত্বপূর্ণ হলেও মানবিকতা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক তুলে দেন।