তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল ঢাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে প্রথমবারের মতো চীন সফরে গিয়ে বুধবার (৬ মে) এ বৈঠক করেন তিনি।

বেইজিং থেকে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে’ চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করা হয়েছে। একই সঙ্গে উভয় দেশ উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশ চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনাকে স্বাগত জানায় এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি অনুসরণ এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের মন্ত্রীরা। সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ বৈঠকে ‘এক চীন’ নীতির প্রতি পূর্ণ সমর্থন পুনরায় জানিয়ে বলে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার। অন্যদিকে চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন অব্যাহত রাখার কথা জানায়।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি কমিউনিটি’ উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় চীনের বিভিন্ন বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশ দ্রুত যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখার আহ্বান জানায়।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপের মাধ্যমে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধানে চীন সমর্থন অব্যাহত রাখবে বলে জানায়। একই সঙ্গে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেয় দেশটি।

বৈঠকের শেষে চীন সরকারের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওয়াং ইকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বর্তমানে ৫ থেকে ৭ মে পর্যন্ত তিন দিনের সফরে চীনে অবস্থান করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩