বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে।

সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে জানানো হয়, এই বাড়তি ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন