সোমবার (১৬ মার্চ) এই রদবদলের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে এই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদফতর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছ।