‘সাগর থেকে দুটি তিমি, আরও দুটি হাঙর আসছে’; চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির রোল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের দাওয়াতে মজার ছলে দেওয়া এক মন্তব্যে পুরো সংসদে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম খাবারের মেন্যু নিয়ে করা প্রশ্নের উত্তরে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলতেই হাসিতে ফেটে পড়েন সংসদ সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে জুমার নামাজের পর সংসদ সদস্যদের জন্য সংসদ সদস্য ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজের আয়োজনের কথা জানানো হয়। বিরতির আগে চিফ হুইপ সবাইকে সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এবং স্পিকারকেও অংশ নিতে অনুরোধ করেন।

তিনি বলেন, 'আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।'

এরপর কয়েকজন সংসদ সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি হাস্যরসের সুরে বলেন, 'ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।'

তার এই রসিক মন্তব্যে মুহূর্তেই সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায় এবং উপস্থিত সদস্যদের মধ্যে সৃষ্টি হয় হালকা-ফুলকা আনন্দঘন পরিবেশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু