ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা জানিয়েছেন।

এর মধ্যে কুমিল্লায় ১২ জন, হবিগঞ্জে চারজন, ফেনীতে তিনজন, কিশোরগঞ্জে দুজন, সুনামগঞ্জে দুজন এবং নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হন। জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন রেললাইন পার হওয়ার সময় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হন। আন্দিউড়া এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী পিকআপটি পানিতে ডুবে গেলে রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হন। রোববার ভোরে অ্যাম্বুলেন্স, বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে চারটি বাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক প্রকৌশলী নিহত হন। রোববার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিয়ের আগের দিন তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং একজন আহত হন। রোববার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত এবং একজন আহত হন। রোববার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হন। রোববার বিকালে শাহপরীর দ্বীপ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার রাতে ভাটকৈ-দেউলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সূত্র: যুগান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু