ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট: শিগগিরই আসতে পারে নতুন সিদ্ধান্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশে জ্বালানি সাশ্রয় কর্মসূচি হাতে নিয়েছে এবং তেলের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) আনোয়ারার কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে এখনো তেলের সংকট তৈরি হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে দীর্ঘদিন এই পরিস্থিতি ধরে রাখা কঠিন হতে পারে। তাই সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের অধিকাংশ জ্বালানি আমদানি করা হয়। বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সহায়তা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে, ফলে ভবিষ্যতে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পুঁজিবাজার নিয়ে মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে এবং ব্যাংক ঋণ নির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে।

রপ্তানি আয় প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে গার্মেন্টস, কৃষিপণ্য ও টেক্সটাইল খাতে আয় কিছুটা কমেছে। তবে রেমিট্যান্স বৃদ্ধি এবং গার্মেন্টস খাতের পুনরুদ্ধার নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা ও শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি প্রযুক্তিগত শিক্ষা ও কারিকুলামের আধুনিকায়নের ওপর জোর দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত উন্নয়নের উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য ড. এম এম নুরুল আবসার। এতে আরও বক্তব্য দেন কিহাক সাং, লুৎফি এম আইয়ুব ও সৈয়দ মাহমুদুল হকসহ অন্যান্য অতিথিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ