ফ্যামিলি কার্ড থেকে খাল খনন; প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ অভূতপূর্ব পদক্ষেপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সরকার গঠনের প্রথম ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেনবলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্যোগগুলোকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেন।

মাহদী আমিন বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বরং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন।'

২৮ দিনের ২৮ পদক্ষেপসমূহ:

সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
১. ফ্যামিলি কার্ড কর্মসূচি—৩৭,৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা।
২. ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী প্রদান।
৩. ঈদে ত্রাণ ও উপহার বিতরণ।
৪. প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি
৫. কৃষক কার্ড প্রদান ও প্রায় ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ।
৬. দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি।
প্রশাসনিক সংস্কার ও সুশাসন
৭. শনিবারসহ সাপ্তাহিক অফিস কার্যক্রম চালু।
৮. ভিভিআইপি প্রটোকল হ্রাস।
৯. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিতকরণ।
১০. এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা
১১. বাজার মনিটরিং জোরদার ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা।
১২. বিদেশি বিনিয়োগ সহজীকরণ।
১৩. শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত।
১৪. বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু।
১৫. ইকোনমিক জোন ও শিল্পাঞ্চলে কর্মসংস্থান উদ্যোগ।
 
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
১৬. পুনর্ভর্তি ফি বাতিল ও ভর্তি পদ্ধতিতে সংস্কার।
১৭. বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা।
১৮. ধর্মীয় শিক্ষক নিয়োগ।
১৯. ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি সম্প্রসারণ।
স্বাস্থ্য ও জনকল্যাণ
২০. ই-হেলথ কার্ড চালু ও স্বাস্থ্যকর্মী নিয়োগ।
২১. ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা অভিযান।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা
২২. চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
২৩. নারীর নিরাপত্তা নিশ্চিতে ‘পিংক বাস’ চালু।
 
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও অবকাঠামো
২৪. রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয়ে বিদ্যুৎ ব্যবহার সীমিতকরণ।
২৫. অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান।
২৬. ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা।
২৭. হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ।
২৮. বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ইন্টারনেট সুবিধা চালুর নির্দেশ।
 
স্ট্যাটাসের শেষে মাহদী আমিন বলেন, 'সরকারের প্রথম ২৮ দিনের এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ।  এই ধারাবাহিকতায় দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু