রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়েছে: শামা ওবায়েদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আগের সরকার কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি এবং পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ববর্তী সরকারের সময় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতে এ ধরনের সংকট মোকাবিলায় কাজ করার অভিজ্ঞতা রাখে বলে দাবি করেন তিনি। যদিও বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল বলে উল্লেখ করেন।
 
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, 'বর্ডার এলাকায় এখন অত্যন্ত অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এই বাস্তবতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে হবে।'
 
রোহিঙ্গা সংকটকে তিনি কেবল কূটনৈতিক নয়, বরং রাজনৈতিক ইস্যু হিসেবেও উল্লেখ করেন। তার ভাষায়, এটি প্রথমত একটি রাজনৈতিক এবং পরবর্তীতে কূটনৈতিক ইস্যু।
 
সমাধানের পথ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।'
 
তিনি জানান, মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং আরাকান আর্মির সঙ্গেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
 
এছাড়া তিনি বলেন, কেবল দ্বিপাক্ষিক উদ্যোগে এই সংকটের সমাধান সম্ভব নয়। এজন্য আসিয়ান দেশগুলো, চীন, ভারত, মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সমন্বিত ও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। তার মতে, রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে।
 
বাংলাদেশের মানবিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কৌশলগতভাবে এগোতে হবে।
 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে, তাদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
 
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং