মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১২:১৬:০০
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বড় অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা, ধর্মীয় স্থাপনা পরিদর্শন এবং ক্রীড়া আয়োজনেও অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তিনি।

মোংলায় পৌঁছানোর পর সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি। এ লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য ও কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার অংশ হিসেবে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন রাখা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

মোংলার আনুষ্ঠানিক কর্মসূচি শেষে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। পরে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সদ্য সংবাদ/এজে

​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম