শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো ভারতীয় তৈরি পোশাকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বুধবার (৪ নভেম্বর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পোশাক উদ্ধার করেন বিজিবি সদস্যরা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা পোশাকগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এজে