ছয় মাসে জোরারগঞ্জে মাদকের ১০৮ মামলা, গ্রেপ্তার ১২৬ জন

ম
মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি)
৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৯:৪৯

চট্টগ্রামের মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ছয় মাসে ব্যাপক অভিযান চালিয়েছে জোরারগঞ্জ থানা-পুলিশ। মাদক, চুরি, ডাকাতি, অস্ত্র ও চোরাচালানবিরোধী এসব অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭২৩ জন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালানের পণ্য।

জোরারগঞ্জ থানা-পুলিশের ১ মে থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাসের কার্যক্রমের হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশের হিসাব অনুযায়ী, এ সময়ে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১০৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি ইয়াবা, ৪৩৭ কেজি গাঁজা, ১ হাজার ৯৬ লিটার দেশীয় তৈরি মদ এবং ১৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতেও তৎপর ছিল পুলিশ। গ্রেপ্তার হওয়া ৭২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ২৩৬ জন, জিআর পরোয়ানাভুক্ত ৭৫ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ৮৬ জন রয়েছেন।

এ ছাড়া চুরির ১৩৬টি ঘটনায় বিভিন্ন সময়ে খোয়া যাওয়া যানবাহন, মোবাইল ফোন, স্বর্ণের চেইন, লোহার রড ও বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে লুণ্ঠিত বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়।

চোরাচালান প্রতিরোধে পরিচালিত সাতটি অভিযানে প্লাস্টিকের কাঁচামাল, অ্যাসিড অয়েল, ক্রুড গ্লিসারিন, ইউরিয়া সার, ভারতীয় শাড়ি ও গরুসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১৭ হাজার ৫৫০ কেজি প্লাস্টিকের কাঁচামাল, ৪৮ হাজার ৯৯৫ কেজি অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন, ৩০১ বস্তা ইউরিয়া সার, ১৮০টি শাড়ি এবং ১৯টি গরু উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুটি পিকআপ।

অস্ত্র উদ্ধারের ঘটনাতেও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি ফোল্ডিং ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি হত্যা মামলায় পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয়দের মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও শিক্ষক প্রতিনিধিরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল