মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৯:৪৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিকের সাফল্য এসেছে। জর্জিয়া ও কানেকটিকাটের স্টেট সিনেটে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ রহমান ও এমডি মাসুদুর রহমান। পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় জয় পেয়েছেন আবুল খান। প্রাথমিক নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ের তথ্য উঠে এসেছে।

জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সরাসরি ভোটের লড়াই ছাড়াই আসনটি ধরে রেখেছেন তিনি। প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ৬ হাজার ১৮৮ ভোট, বিপরীতে ম্যাককয়ের ভোট ছিল ৫ হাজার ১৬৬।

কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে, কানেকটিকাটের ৪ নম্বর স্টেট সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। এর মধ্য দিয়ে নিজের আসনে পুনর্নির্বাচিত হলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডারের প্রকাশিত প্রাথমিক ফলাফলেও তার জয়ের তথ্য পাওয়া গেছে।

চাঁদপুরের হাজীগঞ্জে পৈতৃক নিবাস মাসুদুর রহমানের। ২০২২ সালে প্রথমবার স্টেট সিনেটর নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালেও জয় পান তিনি। সেবার ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সিনেটে জায়গা করে নিয়েছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম-৩০ আসনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির আবুল খান। এ আসনে দুজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। প্রাথমিক গণনায় ১ হাজার ৮৭৩ ভোট পেয়ে এগিয়ে থাকা আবুল খানকে পরবর্তী ফলাফল তালিকায় বিজয়ী হিসেবে দেখানো হয়েছে। একই আসনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী জেসন জ্যানভ্রিনও।

পিরোজপুরে জন্ম নেওয়া আবুল খান ২০১২ সাল থেকে নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী রাজনীতিতে সক্রিয়। এর আগে ছয় মেয়াদে অঙ্গরাজ্যটির আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, শেখ রহমানের ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০২৪ সালের মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধি বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শেখ রহমান, নাবিলা ইসলাম পার্কস, নূরুন নবী, এমডি মাসুদুর রহমান ও আবুল খান। এবারের নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্বের ধারাবাহিকতা তুলে ধরছে।

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল