নারী নির্যাতন ও মাদক রোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ।

সভার শুরুতে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনকে অভিনন্দন এবং স্বাগত জানান। তিনি বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখযোগ্য কয়েকটি কাজকে অধিক গুরুত্বসহকারে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে নারী নির্যাতন ও মাদক রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। ধর্ষণসহ যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সারা দেশব্যাপী মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি প্রণয়ন এবং পণ্য বিপণনে সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করার জন্য জয়ীতা ফাউন্ডেশনকে পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি। কর্মজীবী মহিলা হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণসহ ভালো পরিবেশ নিশ্চিত করা, হোস্টেলের সীট সংখ্যা বাড়ানো এবং জেলা পর্যায় পর্যন্ত এর পরিসর বৃদ্ধি করার ব্যাপারে নির্দেশনা দেন তিনি। প্রান্তিক পর্যায়ের গ্রামাঞ্চলে নারীদের প্রজনন স্বাস্থ্যের দিকে অধিক নজর দেওয়ার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন। জাতীয় মহিলা সংস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রয়োজনীয়তাও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ শিশু একাডেমির পরিসর বাড়ানো এবং শিশুর মানসিক বিকাশে এ একাডেমির আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি জোর দেন। প্রতিবন্ধী শিশুদের বিকাশে কী কী কাজ করা যায় সে বিষয়ে সমন্বয় সাধনের নির্দেশনা দেন তিনি।

কর্মজীবী নারীদের সন্তানদের যত্নের বিষয়টি মাথায় রেখে ডে-কেয়ার সেন্টারের উন্নয়নে কী কী কাজ হাতে নেওয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন তিনি। কেয়ারগিভিংয়ে নারী-পুরুষ উভয়কে প্রশিক্ষিত করার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টে NSDA (National Skill Development Authority) এর সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করা যায় কিনা সে বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে কার্যকর এবং বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা শীর্ষক পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোঃ ফিরোজ উদ্দিন খলিফা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু