সংকট সমাধানে গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশের আবাসন খাতের বিদ্যমান সংকট ও সম্ভাবনা নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম. এম. আউয়াল (সাবেক এমপি) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় ও রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন রিহ্যাব নেতারা।

তারা বলেন, 'ড্যাপের কিছু বিধিনিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।'

এ সময় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো নিয়ে বিস্তারিত লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান।

বৈঠক শেষে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, 'আবাসন খাতের উন্নয়ন এবং বিদ্যমান সমস্যার সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।'

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরও গতিশীল হয়ে উঠবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু